প্রকাশিত: Sun, Feb 19, 2023 10:07 AM
আপডেট: Fri, Jun 12, 2026 9:11 PM

ক্যাম্পাসে ফেরা নির্ভর করছে কর্তৃপক্ষের উপর: ইবি ছাত্রী

মুরাদ হাসান: নির্যাতনের শিকার ফুলপরী খাতুন রোববার  বলেন, আমাকে বিনা কারণে নির্যাতন করা হয়েছে। এর সুষ্ঠু বিচার হতে হবে। মামলার জন্য কয়েকদিন সময় নিচ্ছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষের দুই কমিটিই ঘটনার বর্ণনা শুনেছেন। তদন্তের স্বার্থে  আমাকে আবারও আসতে হবে বলে জানানো হয়েছে। ফুলপরী বলেন, শনিবার ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা। বিষয়টি একদিনের।  ক্যাম্পাসে ফেরা  নির্ভর করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর। আগে  আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাবার সঙ্গে রোববার গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া ফেরেছেন ফুলপরী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। ১২ ফেব্রুয়ারি রাতে তাকে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন ইবি ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা আক্তার অন্তরা ও তার সঙ্গীরা।  সাড়ে ৩ ঘণ্টা  নির্যাতনে করে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্পাদনা: এল আর বাদল